শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৭:০২ পিএম, ২০২৫-১১-২৪
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের কালিবাড়ী এলাকার নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ সোহেল (৪০) গত ২৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে কর্ণফুলী টানেল গোলচত্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। দ্রুতগামী একটি বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। হঠাৎ এ মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া, অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভবিষ্যতের দুশ্চিন্তায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। অসহায় এই পরিস্থিতিতে সোহেলের পরিবারের পাশে দাঁড়িয়েছে আনোয়ারা কার–মাইক্রোবাস শ্রমিক সমবায় সমিতি। সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোহেলের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খবর নেন এবং তাৎক্ষণিক মানবিক সহযোগিতা হিসেবে নগদ অর্থ প্রদান করেন।
প্রতিনিধিদলে ছিলেন সমিতির নেতৃবৃন্দ, ড্রাইভার ও মালিকরা। সমিতির সদস্যরা জানান, সোহেল ছিলেন পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
এ বিষয়ে সাধারণ সম্পাদক দিদারুল আলম বলেন, মোঃ সোহেল আমাদের সমিতির সদস্য ছিলেন। টানেল মোড়ে ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যুতে আমরা অত্যন্ত ব্যথিত। তার পরিবার এখন অসহায় অবস্থায় আছে। এটি বিবেচনায় নিয়ে সমিতির পক্ষ থেকে এবং ড্রাইভার-মালিক ভাইদের সহযোগিতায় আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শুধু একবার নয় সোহেলের সন্তানদের ভবিষ্যতের দিকেও আমরা নজর রাখবো। পরিবারের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবে সমিতি। নিহত সোহেলের পরিবারও সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, এই কঠিন সময়ে পাশে দাঁড়ানো তাদের মানসিক ও আর্থিকভাবে স্বস্তি দিয়েছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited