শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৭:০০ পিএম, ২০২৫-১১-২৪
চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘আনোয়ারা–কর্ণফুলী ঐক্য পরিষদ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। দুই উপজেলার সমমনা পেশাজীবীদের উদ্যোগে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মে সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বর্তমান উচ্চপদস্থ কর্মরত কর্মকর্তা ও বিভিন্ন পেশার প্রায় অর্ধশতাধিক মানুষ যুক্ত হয়েছেন। সংগঠনটির উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন দি পিপলস ভিউ–এর ডেপুটি এডিটর ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সামসাদ সাত্তারসহ আরও অনেকে।
তারা জানান, সমাজে নৈতিক অবক্ষয় রোধ, মানবিক সহায়তা বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জনসেবামূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়াই হবে এ সংগঠনের প্রধান লক্ষ্য।
অধ্যাপক সামসাদ সাত্তার বলেন, আনোয়ারা ও কর্ণফুলী বহুদিন ধরেই একই নদী, একই সংস্কৃতি ও অভিন্ন সমস্যার মাধ্যমে সংযুক্ত। দুই উপজেলার মধ্যে সামাজিক সম্প্রীতি ও সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করতেই এ ঐক্য পরিষদের জন্ম।
তিনি আরও বলেন, স্থানীয় সমস্যাগুলো সমাধানে নাগরিক উদ্যোগ বাড়ানো, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করাই আমাদের কর্মপরিকল্পনা। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। পাশাপাশি অদূর ভবিষ্যতে বৃহৎ কর্মপরিকল্পনা ও বিভিন্ন মানবিক কার্যক্রম হাতে নেওয়ার প্রস্তুতিও চলছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited