চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

কুতুবদিয়ার লবণ চাষীরা হতাশায় মাঠে! 

আমাদের ডেস্ক :    |    ০২:৪৬ পিএম, ২০২৫-১১-২৪

কুতুবদিয়ার লবণ চাষীরা হতাশায় মাঠে! 

কুতুবদিয়া প্রতিনিধি :
লবণের মূল্য সর্বনিম্ন হওয়ায় উদ্বেগ ও হতাশা নিয়ে মাঠে নেমেছে কুতুবদিয়ার চাষীরা। একদিকে লবণের সর্বনিম্ন মূল্য, অপরদিকে পলিথিনসহ আনুষঙ্গিক প্রয়োজনীয় মালামালের মূল্য বৃদ্ধি নিয়ে প্রান্তিক চাষীরা মাঠে নামতে দ্বিধাদ্বন্দে রয়েছেন। এ সংকটময় মুহূর্তেও অধিকাংশ কুতুবদিয়ার চাষীরা মাঠে নেমেছে। চাষীদের সাথে কথা বলে জানা গেছে , লাভের আশায় নয়, বাপ-দাদার পেশা ধরে রাখতে লবণ চাষ করছেন। তবে, লবণের এই সর্বনিম্ন দামে তাদের বেশিদিন মাঠে ঠিকে থাকা অসম্ভব। তাই লবণের দাম বৃদ্ধিতে সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার প্রান্তিক চাষীদের দাবী।
সরেজমিনে দেখা গেছে, কেউ চাষ করতে জমি পরিস্কার পরিচ্ছন্ন করে সমতল করছে। অনেকেই পানি ধরে রাখতে চারপাশে বাঁধ ও ছোট ছোট গর্ত তৈরি করছে। কেউ কেউ সমতল করা জমিতে পলিথিন বিলাচ্ছেন। আবার কেউ কেউ তৈরি করা জমিতে সাগরের পানি ঢোকাচ্ছে। পরে, ওই লবণাক্ত পানিই সূর্যের তাপে ৪-৫ দিনে লবণ তৈরি হয়। এদিকে, কুতুবদিয়ায় কানি প্রতি ৩৫০ মণ লবণ উৎপাদন হলেও বর্তমান মূল্য অনুযায়ী চাষীদের ৫৫ হাজার টাকা ঘাটতি থাকবে।
উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের প্রান্তিক লবণ চাষী ছৈয়দ আলম, গিয়াস উদ্দিন ও হারুনসহ অনেকেই জানান,  লবণ উৎপাদনের প্রয়োজনীয় মালামাল সামগ্রীর দাম বৃদ্ধিতেও চাষীরা শেষ সম্বল দিয়ে মাঠে নেমেছে। কিন্তু, গত বছরের উৎপাদিত লবণও তারা গর্তে মজুদ রেখেছে। এরমধ্যে চলতি মৌসুমের উৎপাদিত লবণও বাধ্য হয়ে মজুদ করার প্রস্তুতি নিচ্ছেন। কোনো সময় লবণের মূল্য বাড়লে তা বিক্রি করবে। একেকটি গর্তে আট বা বারোশো মণ লবণ মজুদ করতে পারে। এদিকে, অতিরিক্ত লবণ মজুদ করায় আর্থিক সংকটে পড়েছে স্থানীয় চাষীরা। এ সমস্যা সমাধানে লবণের দাম বৃদ্ধি করতে সরকারকে এগিয়ে আসার আহবান করেন। অন্যথায়, লবণ উৎপাদন বন্ধ করে চাষীদের সংসার চালাতে ভিক্ষা করতে হবে বলে জানান চাষীরা। 
উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের প্রান্তিক চাষী শামসুল আলম, হাফেজ উদ্দিন, শফিকুল মোর্শেদ ও কৈয়ারবিল ইউনিয়নের নাছির উদ্দীন সহ অনেকেই জানান, লবণের মূল্য না থাকায় এখনো পর্যন্ত চাষীরা মাঠে নামেনি। এ শিল্পকে ধ্বংস করতে একটি সিন্ডিকেট সংক্রিয় হয়েছে। দ্রুত লবণের মূল্য বৃদ্ধি না করলে অধিকাংশ লবণ চাষীরা এ পেশা থেকে সরে আসবে। এ বছর লবণের দাম কম। দাম কমে যাওয়ায় চাষীরা উদ্বেগ ও হতাশ হয়ে পড়েছে। এভাবে লবণের দাম কমতে থাকলে আগামীতে দেশীয় লবণ খাত বড় সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) কুতুবদিয়ার লবণ প্রদর্শনীর পরিদর্শক জাকের হোছাইন জানান, কুতুবদিয়ার অধিকাংশ জমিতে লবণ উৎপাদন শুরু করেছে চাষীরা। চলতি মৌসুমে দেশের লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা এখনো নির্ধারিত হয়নি। তবে, দু'সপ্তাহে কুতুবদিয়ায় লবণ উৎপাদিত হয়েছে ৬০ টন। এছাড়াও গত বছরের উৎপাদিত লবণ ১৭ হাজার মেট্রিক টন এখনও বিক্রি করতে পারেনি চাষীরা।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর