চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আগামীকাল অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বন্দরের ৬০ লট পণ্যের নিলাম 

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৫৭ পিএম, ২০২৫-১১-১৯

আগামীকাল অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বন্দরের ৬০ লট পণ্যের নিলাম 

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ৬০ লট পণ্যের অনলাইন নিলাম আগামীকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হবে। একই দিনে শেষ হবে নিলামের আরেক সেটের ৪৯ লট পণ্যের পরিদর্শন। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের জায়গা দখল করে থাকা দীর্ঘদিনের অঘোষিত বা পরিত্যক্ত পণ্য নিষ্পত্তির উদ্দেশ্যেই এই নিলামের আয়োজন। এতে বন্দরজট কমানো এবং পণ্য পরিবহনের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করাই মূল লক্ষ্য। নিলামের জন্য প্রস্তাবিত মূল্য গ্রহণ শুরু হয়েছে ২৯ অক্টোবর থেকে এবং চলবে নিলামের দিন দুপুর ২টা পর্যন্ত।
চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখার রাজস্ব কর্মকর্তা মো. আলতাফ হোসাইন বলেন, আমদানিকারকরা সময়মতো পণ্য না তুললে তা ইয়ার্ডে পড়ে থাকে। নিলাম ছাড়া এসব পণ্য নিষ্পত্তির আর কার্যকর উপায় নেই।
তিনি জানান, এবারের নিলামে সৌরবিদ্যুৎ প্লান্টের যন্ত্রপাতি, ভারী মেশিনারি, বিভিন্ন ধরনের ফেব্রিক্স, টেক্সটাইল কেমিক্যাল, কাঠ, রাবার শিট, শিশুদের খেলনা, কম্পিউটার পার্টসসহ নিত্যপ্রয়োজনীয় ও শিল্পকারখানায় ব্যবহৃত বহু ধরনের পণ্য রয়েছে।
তিনি আরও বলেন, ‘এ নিলামের পাশাপাশি ৪৯ লট পণ্যের আরেকটি নিলাম অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর। এই পণ্যগুলো প্রদর্শনের সময় বৃহস্পতিবার শেষ হবে। এতে কাপড়, মেশিনারির বিভিন্ন গার্মেন্টস খাতের পণ্য রাখা হয়েছে।’
প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী জাহাজ থেকে নামানোর ৩০ দিনের মধ্যে আমদানিকারকদের পণ্য খালাস নিতে হয়। কাস্টমসের নোটিশ পাওয়ার পরও ১৫ দিনের মধ্যে পণ্য না তুললে কর্তৃপক্ষ সেসব পণ্য নিলামে তোলার বৈধ অধিকার পায়।
তবে বন্দর– কাস্টমসের এই সময়সূচি বাস্তবে দীর্ঘদিন ধরে কড়াভাবে প্রয়োগ না হওয়ায় ইয়ার্ডে পরিত্যক্ত পণ্য জমতে থাকে। ফলে বন্দরজট তৈরি হয় এবং বিপুল পরিমাণ বন্দর চার্জও বকেয়া থেকে যায়।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর