চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের কম্পিউটার ল্যাবে অকেজো ল্যাপটপ, প্রযুক্তি শিক্ষায় বঞ্চিত শিক্ষার্থীরা 

হাটহাজারী প্রতিনিধি :    |    ০৯:২০ পিএম, ২০২৫-১১-১৩

আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের কম্পিউটার ল্যাবে অকেজো ল্যাপটপ, প্রযুক্তি শিক্ষায় বঞ্চিত শিক্ষার্থীরা 

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের কম্পিউটার ল্যাব বর্তমানে চরম দুরবস্থায় রয়েছে। আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার যুগেও এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রযুক্তি শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

জানা গেছে, সরকারের শিক্ষা সহায়তা প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটিতে মোট ১৭টি ল্যাপটপ সরবরাহ করা হয়েছিল। তবে বর্তমানে ১১টি ল্যাপটপ সম্পূর্ণ অকার্যকর, আর বাকিগুলোর মধ্যেও বেশ কয়েকটির ব্যাটারি ও চার্জার নষ্ট হয়ে পড়েছে। ফলে পুরোপুরি সচল রয়েছে মাত্র কয়েকটি ল্যাপটপ।

একসময় এই ল্যাবে একসঙ্গে ৩০-৪০ জন শিক্ষার্থী কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারতেন। এখন সেখানে অল্পসংখ্যক শিক্ষার্থী সীমিতভাবে কাজ করতে পারছে। শিক্ষার্থীদের অভিযোগ, প্র্যাকটিক্যাল ক্লাস না হওয়ায় তারা পরীক্ষায় ভালোভাবে অংশ নিতে পারছে না। বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষার্থীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সূত্রে জানা যায়, সময়মতো সার্ভিসিং ও তদারকির অভাবেই একে একে ল্যাপটপগুলো নষ্ট হয়ে পড়ছে। সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধান সাইফুর রহমান বলেন, “বিষয়টি ইতোমধ্যে রিপোর্ট করা হয়েছে। দ্রুত ল্যাপটপগুলো মেরামত করে নিয়মিত ক্লাস চালু করা হবে।”

অন্যদিকে উপজেলা শিক্ষা অফিসার সেলিম রেজা জানান, “আমাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য বা প্রতিবেদন পৌঁছেনি। জানলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিতাম।”

উপজেলা শিক্ষা অফিস ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অবহেলায় যেমন সরকারের মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হচ্ছে, তেমনি শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন কারিগরি শিক্ষা থেকে। অভিভাবক ও সচেতন মহল দ্রুত ল্যাপটপগুলো মেরামত করে শিক্ষার পরিবেশ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর