চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

চন্দনাইশে নিরাপত্তা ও অপরাধীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসির মানববন্ধন  

চন্দনাইশ প্রতিনিধি :    |    ০৭:০৬ পিএম, ২০২৫-১১-০৯

চন্দনাইশে নিরাপত্তা ও অপরাধীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসির মানববন্ধন  

 চট্টগ্রামের চন্দনাইশে জানমালের নিরাপত্তা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে  অসহায় পরিবারের পক্ষে মানববন্ধন করেছে এলাকাবাসি।
রবিবার ( ৯ নভেম্বর ) বিকালে বরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইগাতা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবন্ধি রতন দাশের স্ত্রী  বাপ্পী দাশ তার শ্বাশুড়ির খরিদকৃত বসত ভিটায় প্রতিবন্ধি স্বামীকে নিয়ে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছিল। সে ভিটায় পুরনো মাটির ঘর নষ্ট হয়ে গেলে তারা সেটি ভেঙে টিনশেট দিয়ে ঘর নির্মাণ করেন। সম্প্রতি টিনের ঘরও নষ্ট হয়ে গেলে সেটি পুনরায় মেরামত করে। এ অবস্থায় কিছু কুচক্রীমহল তাদের বিরুদ্ধে নানানরকম মিথ‍্যা অভিযোগ, ভুয়া ও ভিত্তিহীন দাবি তুলে তাদের বসতভিটা দখল করার পাঁয়তারা করেন। পরবর্তীতে কিছুদিন আগে গভীর রাতে অভিযুক্ত কৃঞ্চ দাশের নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী দেশিয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হঠাৎ বাপ্পী দাশের বসতঘর ভাংচুর করতে থাকে। তারা তাদেরকে বাধা দিলে সন্ত্রাসীরা তাদের উপরও হামলা চালায়।
 এ ব‍্যাপারে ৩১ অক্টোবর  থানায়, মৃত শৈলেন্দ্র দাশ প্রকাশ অনিল দাশ এর ছেলে কৃঞ্চ দাশ (৪৫), ও বাবু দাশ (৪৫), কৃঞ্চ দাশের ছেলে সৌরভ দাশ (২১), মৃত আশিস দাশ এর ছেলে সাগর দাশ (৩০), বাবু দাশ এর ছেলে 
নিক দাশ (১৮)সহ অজ্ঞাত আরো ১০-১২ জনের নাম উল্লেখ করে অভিযোগ করে রতন দাশের স্ত্রী। 
 যা ইতিমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে।  এতে অভিযুক্তরা আরো বেশি ক্ষিপ্ত হয়ে পুনরায় তাদের পরিবারকে মামলা-হামলাসহ প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে যাচ্ছে। এমতাবস্থায় ভুক্তভোগী পরিবার অসহায় হয়ে নিজেদের আত্মরক্ষা ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে এলাকাবাসীদের নিয়ে মানববন্ধনের আয়োজন করেন।
এতে বক্তব্য রাখেন ভুক্তভোগী বাপ্পি দাশ,সংকর দাশ, রুপনা দাস, মধু দাশ, উর্মি দে, পূর্ণিমা দাশ, দুলাল দে, দিপ্তি দাশ, কৃষ্ণা দাশ, জর্ণা দাশ প্রমুখ। 
তারা অপরাধীদের দ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন‍্য সংশ্লিষ্ট  প্রশাসনের নিকট জোর দাবি জানান।
 

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর