শিরোনাম
রিপোর্টার | ০৪:১৮ পিএম, ২০২৫-১১-০৯
মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক, গাউছুল আজম মাইজভাণ্ডারী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ (ক.)-এঁর জন্মদ্বিশতবার্ষিকী স্মারক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)-এর যৌথ উদ্যোগে সুফি সাইকোলজি ডায়ালগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফস্থ ডিরি কনফারেন্স হলে আয়োজিত এই সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল: "ফরিয়াদি প্রথার মাধ্যমে মাইজভাণ্ডারী সুফি কাউন্সিলিং: এক দেশীয় নিরাময় পদ্ধতি"। দেশের শীর্ষ মনোবিজ্ঞানী, শিক্ষাবিদ ও গবেষকগণ এতে অংশ নেন।
সেমিনারে সেশন চেয়ার হিসেবে সভাপতিত্ব করেন ডিরি’র ম্যানেজিং ট্রাস্টি শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। কী-নোট স্পিকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষা ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম। চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও ডিরি’র মেম্বার সেক্রেটারি কাজী মো. সাইফুল আসপিয়ার সঞ্চালনায় সেমিনারে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
কী-নোট স্পিকার ড. মো. আজহারুল ইসলাম তার বক্তব্যে মাইজভাণ্ডারী ফরিয়াদি প্রথাকে একটি কার্যকরী বৈজ্ঞানিক নিরাময় পদ্ধতি হিসেবে উপস্থাপন করেন।
সেমিনারে বক্তারা বলেন, বর্তমানে হিলিং এর সক্ষমতা আমরা দিন দিন হারিয়ে ফেলছি, যার কারণে আমরা দিন দিন ঔষুধ নির্ভর হয়ে যাচ্ছি। মাইজভাণ্ডার দরবার আধ্যাত্মিক বিশ্বাস ও মনস্তত্ত্বকে একীভূত করে কাজ করছে। সুফিজম মানুষের ভেতরের আলো জ্বালিয়ে আত্মশুদ্ধি নিশ্চিত করে, যা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক।
ঢাকা অফিস : : জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীর সামরিক কব...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত খ...বিস্তারিত
সাতকানিয়া প্রতিনিধি : : সাতকানিয়ায় আতিয়া ইদনাত চৌধুরী জয়িতা (১৭) নামের সরকারি কলেজের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী সারাদেশে ভালো ফলাফল করলেও চট্টগ্রামে ভরাডুবি হয়েছে।...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন সারাদেশের ন্যায় চট্টগ্রাম&n...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited