চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

কুতুবদিয়ায় মিয়ারপাড়া ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত 

আমাদের ডেস্ক :    |    ০৪:২৯ পিএম, ২০২৫-১১-০৮

কুতুবদিয়ায় মিয়ারপাড়া ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত 

কুতুবদিয়া প্রতিনিধি :
কুতুবদিয়া উপজেলার সম্ভবনাময় পর্যটন সাগরপাড়, বাজার এলাকায়  মিয়ারপাড়া  আজ শনিবার মিয়ারপাড়া ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। সকাল থেকে সংগঠনের সদস্যরা রাস্তা, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে অংশ নেন। স্থানীয় তরুণদের অংশগ্রহণে পুরো এলাকা ঝাড়ু দিয়ে  ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে পরিস্কার করা হয়।
সংগঠনের সভাপতি বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ আমাদের সুস্থ জীবনের পূর্বশর্ত। এলাকাকে সুন্দর ও বাসযোগ্য রাখতে আমরা নিয়মিত এ ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করব।”
কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ, স্থানীয় যুবক এবং এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
স্থানীয়রা বলেন, এ ধরনের উদ্যোগে তরুণ সমাজের সামাজিক দায়বদ্ধতা বাড়বে এবং এলাকার পরিবেশ হবে আরও সুন্দর ও স্বাস্থ্যসম্মত।
পরিচ্ছন্ন পরিবেশ - সুস্থ সমাজ গঠনের প্রথম ধাপ, এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
তাদের এই উদ্যোগকে স্বাগতম জানিয়ে স্থানীয় বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন বলেন, “যুব সমাজের এই ধরনের সামাজিক সচেতনতামূলক কর্মসূচি সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে। পরিচ্ছন্ন পরিবেশই সুস্থ সমাজ গঠনের পূর্বশর্ত।” পরিবেশ সুন্দর রাখলে রোগব্যাধি কমে, মানসিক শান্তিও বৃদ্ধি পায়। আমিও তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করব।
কর্মসূচি পরিদর্শন করেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরমান হোসেন। তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তরুণ প্রজন্মের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।  পুলিশ প্রশাসন সবসময় এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে পাশে থাকবে।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর