শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৪:১০ পিএম, ২০২৫-১১-০৫
চট্টগ্রাম বোয়ালখালীতে মাছ ধরার জালে আটকা পড়া প্রায় ৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার, গত দুই মাসে ৭টি অজগর করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের তালুকদার পাড়ার একটি বিলে অজগরটি আটকে পড়ে।
খবর পেয়ে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমির হোসাইন শাওন জাল থেকে অজগরটি উদ্ধার করা হয়েছে।
আমির হোসেন শাওন বলেন, বার্মিজ প্রজাতির অজগরটি বিলে বসানো ভাসা জালে আটকে পড়েছিলো। প্রায় ৮ ফুট লম্বা অজগরটি ওজন ৯ কেজি হবে। বন বিভাগের সাথে কথা বলে অজগরটি অবমুক্তির জন্য হস্তান্তর করা হবে।
আমির হোসেন শাওন বলেন গত দুই মাসে বিভিন্ন সাইজের ৭টি অজগর সাপ বোয়ালখালী উপজেলা বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
উল্লেখ গত ২০ সেপ্টেম্বর, সকালে, ১টি অজগর সাপ জৈষ্টপুরা এলাকা থেকে উদ্ধার হয়।
২৫ সেপ্টেম্বর, রাতে ১টি অজগর সাপ কেরানীবাজার এলাকা থেকে উদ্ধার হয়।
২৭ সেপ্টেম্বর সকালে ১টি অজগর সাপ আহলা করলডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি গ্রাম থেকে উদ্ধার হয়।
১০ অক্টোবর, দুপুরে, ১টি অজগর সাপ আমুচিয়া ইউনিয়নের এলাকা থেকে উদ্ধার।
১৩ অক্টোবর, রাতে ১টি অজগর সাপ। পৌরসভা এলাকা থেকে উদ্ধার।
২৯ অক্টোবর, বিকালে ১টি অজগর সাপ কধুরখীল এলাকা থেকে উদ্ধার হয়েছে।
বোয়ালখালীতে গত দুই মাসে শতশত বিভিন্ন প্রজাতির সাপ উদ্ধার করা হয় বলে জানা যায়।
গত দুই মাসে সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited