শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৪:০৭ পিএম, ২০২৫-১১-০৫
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ গাছবাড়িয়া পক্কি মার্কা এলাকায় দ্রুতগামী পিকআপ চাপায় সোলতান উদ্দীন (৭০) নামে রূপালী ব্যাংকের সাবেক এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত সোলতান উত্তর হাশিমপুর ভাইখলিফা পাড়া এলাকার মৃত হাজী ওমর মিয়ার পুত্র ।
মঙ্গলবার (৪ নভেম্বর ) রাত ৮টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রাম-মুখী একটি দ্রুতগতির পিকআপ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুব আলম বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পিকআপটি সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited