শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৯:২৬ পিএম, ২০২৫-১১-০৩
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
জানা যায়, চট্টগ্রাম-১ নির্বাচনি এলাকাটি হল মিরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত এলাকা।
তিনি ২০১৮ সালে চট্টগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এ আসনে মনোনয়ন পেয়েছেন। এর আগে ২০১৪ সালে মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তবে বেশী দিন দায়িত্ব পালন করতে পারেননি। আওয়ামী লীগ সরকার তাকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করেন।
বারইয়ারহাট পৌরসভা সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, মাঠের রাজনীতির জয় হয়েছে।
বিগত ১৭ বছর নুরুল আমিন চেয়ারম্যান আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। এজন্য তাকে প্রায় দুই ডজন মামলায় বারবার কারাবরণ করতে হয়েছে।
তিনি মনোনয়ন পাওয়ায় ত্যাগী নেতার মূল্যায়ন হয়েছে।
নুরুল আমিন চেয়ারম্যান বলেন, সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।
কৃতজ্ঞতা প্রকাশ করছি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি।
আমি দীর্ঘ সময় ধরে তৃণমূলের নেতা-কর্মীদের সাথে নিয়ে রাজনীতি করে যাচ্ছি।
আগামী নির্বাচনে সব নেতা-কর্মীদের সাথে নিয়ে ধানের শীষকে জয়ী করবো ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, আরও অনেকে মনোনয়ন চেয়েছেন, দল আমাকে দিয়েছে। কারও সঙ্গে কোনো ভেদাভেদ নেই। আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited