শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৭:৫৫ পিএম, ২০২৫-১১-০২
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দূর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত পূর্ব ধোপাছড়ির যাতায়াতের একমাত্র অবলম্বন কাঠের শঙ্খেরকুল ছড়ার কাঠের সেতুটি পাহাড়ি ঢলে ভেঙে গিয়ে দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকায় হাজারো মানুষের দূর্ভোগ লাঘবে মেরামতের ব্যবস্থা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাজীব হোসেন।
রবিবার (০২ নভেম্বর) দুপুরে ধোপাছড়ি বাজারে ভেঙে যাওয়া কাঠের সেতুটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আর্থিক সহায়তায় ৫ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে মেরামতের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঁইয়া, ধোপাছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফা আকতার, মেম্বার মুজিবুল হক খোকা, মোজাম্মেল হক মেম্বার, ওসমান চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, গত ২০২৩ সালের অক্টোবর মাসে ১৬ লাখ টাকা ব্যয়ে চন্দনাইশ উপজেলা পরিষদের বরাদ্দ থেকে ১০০ মিটার দীর্ঘ ও ৭ ফুট প্রস্থের এই কাঠের সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু পরবর্তীতে বর্ষার মৌসুমে প্রবল জোয়ারের স্রোতে মাঝখানে সেতুটি ভেঙ্গে গেলে শঙ্খকুল ও চেমিরমুখ এলাকার মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসির অনুরোধে ওই এলাকার জনগনের দুঃখ দুর্দদশার কথা চিন্তা করে সেতুটি মেরামতের আশ্বাস দেন ইউএনও রাজিব হোসেন। তারই প্রেক্ষিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহযোগিতায় সেতুটির মেরামতের উদ্বোধন করেন তিনি।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited