শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৬:১২ পিএম, ২০২৫-১১-০১
চট্টগ্রামের চন্দনাইশে রতন দাশ ( ৪৫ ) নামে এক প্রতিবন্ধির বসতঘর ভাংচুর ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার ( ৩১ অক্টোবর ) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইগাতা এলাকায় ঘটনাটি ঘটে।
অভিযুক্তরা হলো, মৃত শৈলেন্দ্র দাশ প্রকাশ অনিল দাশ এর ছেলে কৃঞ্চ দাশ (৪৫), ও বাবু দাশ (৪৫), কৃঞ্চ দাশের ছেলে সৌরভ দাশ (২১), মৃত আশিস দাশ এর ছেলে সাগর দাশ (৩০), বাবু দাশ এর ছেলে অনিক দাশ (১৮)সহ অজ্ঞাত আরো ১০-১২ জন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদি বাপ্পী দাশ তার শ্বাশুড়ির খরিদকৃত বসত ভিটায় প্রতিবন্ধি স্বামীকে নিয়ে বসবাস করে আসছিল। পুরনো মাটির ঘর নষ্ট হয়ে গেলে তারা টিনশেট দিয়ে ঘর নির্মাণ করে। সম্প্রতি টিনের ঘরও নষ্ট হলে তা মেরামত করতে করে। এ অবস্থায় বিবাদীগন বিভিন্নভাবে মিথ্যা, ভুয়া ও ভিত্তিহীন দাবি তুলে তাদের বসতভিটা দখল করার পাঁয়তারা করেন।
এর প্রেক্ষিতে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে অভিযুক্ত কৃঞ্চ দাশের নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী দেশিয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হঠাৎ বাদীর বসতঘর ভাংচুর করতে থাকে। তারা তাদেরকে বাধা দিলে সন্ত্রাসীরা তাদেরকেও কিলঘুষি মেরে জখম করে এবং মৃত্যুর হুমকি দেয়। এ সময় তাদের শোর চিৎকার শুনে প্রতিবেশিরা 999 এ কল দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে রতন দাশের স্ত্রী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১২ জনের বিরুদ্ধে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ গোলাম সরওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited