চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কুতুবদিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

কুতুবদিয়া প্রতিনিধি ::    |    ০৬:০০ পিএম, ২০২৫-১১-০১

কুতুবদিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে পবিত্র কুরআনুল কারীমের হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার সদর বড়ঘোপ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কুতুব শরীফ দরবারের যুগ্ম পরিচালক শাহজাদা আবদুল করিম আল কুতুবী এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ।

উদ্বোধক হিসেবে  বড়ঘোপ ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন, প্রধান বিচারক ও হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রামের সভাপতি  মাও: ক্বারী হাফেজ আব্দুর রশিদ, প্রধান বক্তা হিসেবে একই সংগঠনের কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক এইচ এম জালালুদ্দিন তাওহীদ।
 
বিশেষ অতিথি হিসেবে, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়ার আমীর আ.স.ম শাহরিয়ার চৌধুরী, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের কক্সবাজার জেলার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাফেজ শফিকুল ইসলাম সিকদার, চট্টগ্রামের ইসলামিয়া তাহফিজুল কুরআন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাও: হাফেজ  আলীমুল হক।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন হেফজখানা ও মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজক সূত্রে জানা যায়, ৫, ১০, ২০ ও ৩০ পারায় পরীক্ষা নেওয়া হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা পর্যায়ে বিজয়ীদের জেলায় অংশগ্রহণ করতে হবে। ৩০ পারায় প্রথম  হয়েছেন বড়ঘোপের হাফেজ জালাল উদ্দীন আদর্শ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র মুহাম্মদ গোলাম মোস্তফা। 

বক্তারা বলেন, “পবিত্র কুরআনের হাফেজরা ইসলাম ধর্মের রক্ষক। তাঁদের মানসিক, নৈতিক ও শিক্ষাগত উন্নয়নে সমাজের সকলের সহযোগিতা প্রয়োজন।”

আয়োজকরা জানান, আগামী বছর আরও বৃহত্তর পরিসরে হিফজুল কুরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। কুরআনের হিফজে পারদর্শী শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের কুতুবদিয়ার সভাপতি হাফেজ ছানা উল্লাহ ও সম্পাদক হাফেজ মোরশেদ আলম।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর