শিরোনাম
রিপোর্টার | ০৭:৩০ পিএম, ২০২৫-১০-২৭
চট্টগ্রামে গণপরিবহনে যাত্রীদের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, সংঘবদ্ধ এক চক্র জোর করে দরজা বন্ধ করে সাধারণ যাত্রীদের ওপর হামলা চালিয়ে চুরি ও ছুরি দিয়ে আঘাত করছে এবং মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো যাত্রী এদের টার্গেটে পরিণত হচ্ছেন।
জননিরাপত্তা নিশ্চিত করতে ও এ চক্রের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়েছে।
ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেফতার করেছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। পাশাপাশি চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বন্দর বিভাগের ডিসি আবু বক্কর সিদ্দিক নিজে বিষয়টি নজরদারিতে নিয়ে সংশ্লিষ্ট টিমগুলোকে দ্রুত অভিযানে নামার নির্দেশ দিয়েছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। যাত্রী নিরাপত্তায় শিগগিরই আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited