চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ কূটনীতিক নিয়োগ 

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৮:১৫ পিএম, ২০২৫-১০-২৫

গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ কূটনীতিক নিয়োগ 

যুদ্ধের টেকসই সমাপ্তি এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণকারী একটি সংস্থার বেসামরিক নেতৃত্ব হিসেবে শুক্রবার একজন অভিজ্ঞ কূটনীতিককে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইসরাইলের কিরায়াত গ্যাট থেকে এএফপি এ খবর জানায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পেশাদার কূটনীতিক স্টিভ ফ্যাগিন মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ফ্র্যাঙ্কের সাথে কাজ করবেন। তিনি ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর স্থাপিত ‘হাবে’ ইতোমধ্যেই নিযুক্ত সামরিক প্রধান।

যুদ্ধবিধ্বস্ত গাজায় যেকোনো লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ এবং সাহায্য সরবরাহসহ সরবরাহ পরিচালনার জন্য ১৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে বেসামরিক-সামরিক সমন্বয় কেন্দ্র স্থাপন করা হয়েছে।

প্রায় ২শ’ মার্কিন সেনাকে একটি ভাড়া করা গুদামে স্থাপিত এই কেন্দ্রে পাঠানো হয়েছে। সেখানে তারা ইসরাইল এবং ইউরোপীয় দেশগুলোর সৈন্য, সংযুক্ত আরব আমিরাত, জর্ডানের প্রতিনিধি, জাতিসংঘ এবং সাহায্য গোষ্ঠীর কর্মীদের সাথে কাজ করে।

শুক্রবার গাজা থেকে অল্প দূরত্বে অবস্থিত এই স্থানটি পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং এটিকে একটি ‘ঐতিহাসিক’ উদ্যোগ বলে অভিহিত করেছেন।

রুবিও বলেছেন, ‘উত্থান-পতন, মোড়-বাঁক আসবে, তবে আমার মনে হয় অগ্রগতি হচ্ছে। সে সম্পর্কে আমাদের সুস্পষ্ট আশাবাদের অনেক কারণ আছে’।

মধ্যপ্রাচ্যে ফাগিনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

তিনি ২০২২ সাল থেকে ইয়েমেনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যখন গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র তখন তাদের ওপর বোমাবর্ষণ করেছিল।

এবং এটিই সর্বশেষ সময় যখন ফাগিন একটি গুরুত্বপূর্ণ সমসাময়িক অবস্থান গ্রহণ করেছেন।

তিনি সম্প্রতি তিন মাস পর্যন্ত বাগদাদে শীর্ষ মার্কিন কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইয়েমেনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরআগে তিনি সৌদি আরবেও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

রিটেলেড নিউজ

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক : : সুদানের পশ্চিম কর্দোফান অঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ...বিস্তারিত


সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের à...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুà¦...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর