শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৫:৫৫ পিএম, ২০২৫-১০-২৩
কৃতি শিক্ষার্থীরাই একটি মেধা ভিত্তিক ও দুর্নীতি মুক্ত দেশ গড়ে তুলবে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) খাজা আজমেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান -এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে।চট্টগ্রাম কে গ্রীন সিটি, ক্লিনসিটি হেলদি ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে ,নৈতিক শিক্ষাই পারে মানুষকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে। একজন মানুষ বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সরকারি কর্মকর্তা হতে পারেন, কিন্তু যদি তার মধ্যে মানবিকতা ও নৈতিক মূল্যবোধ না থাকে, তবে সেই শিক্ষা অর্থহীন।মেয়র আরো বলেন আমি দায়িত্ব গ্রহণের পর থেকে ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ গড়ার উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে বেশ কিছু মাঠ উদ্বোধন করেছি, বাকীগুলোও উদ্বোধনের জন্য কাজ চলছে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যা নগরের ক্রীড়া উন্নয়নে নতুন দিগন্ত সৃষ্টি করেছে।”নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, “আমি বড় ডাক্তার হতে পারি, কিন্তু যদি একজন গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিতে না পারি, তবে সেই শিক্ষা অর্থহীন। তাই আমাদের প্রয়োজন নৈতিকতা ও মানবিক মূল্যবোধভিত্তিক শিক্ষা।” বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা প্রসঙ্গে মেয়র বলেন, “স্বাধীনতা, গণতন্ত্রের পাশাপাশি শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে দেশকে এগিয়ে নিতে হবে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম জামাল উদ্দিন জসিম সদস্য - বিদ্যালয় পরিচালনা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান জিয়া,নুরু উদ্দিন সোহেল,শেখ ইয়াসিন নওশাদ,খলিলুর রহমান বাপ্পি,কামরুল নাহার লিজা,আজমেরী স্কুলের প্রধান শিক্ষক মুহিব উল্লাহ।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited