শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৭:১৫ পিএম, ২০২৫-১০-১৩
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী মাইজভান্ডার দরবার শরীফে মহান আধ্যাত্মিক সাধক, অলিয়ে কামেল, আওলাদে রাসুল (সঃ) হযরত গাউছুল আজম সৈয়দেনা শাহছুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারী (কঃ)-এর ১৬৩তম খোশরোজ শরীফ লাখো আশেক ও ভক্তের অংশগ্রহণে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে।
তিন দিনব্যাপী ১২, ১৩ ও ১৪ অক্টোবর অনুষ্ঠান মঙ্গলবার ১৪ অক্টোবর রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
গাউছিয়া রহমান মঞ্জিল ও আশেকানে মাইজভান্ডারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ আধ্যাত্মিক মাহফিলে দেশ-বিদেশ থেকে লাখো ভক্তবৃন্দ ও আশেকানরা যোগ দেন।
দরবার প্রাঙ্গণে আগত আশেকানরা সারিবদ্ধভাবে সাজ্জাদানশীল শাহছুফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভান্ডারী (মঃজিঃআঃ)-এর সঙ্গে সাক্ষাৎ করে দোয়া কামনা করেন। পরে তারা দরবার শরীফের রওজাগুলোতে জেয়ারত, কোরআন তেলাওয়াত, জিকির-আসকার ও মোনাজাতে অংশ নেন এবং নিজ নিজ মনোবাসনা পূরণের প্রার্থনা করতে দেখা গেছে।
এ উপলক্ষে গাউছিয়া রহমান মঞ্জিল আশেকানে মাইজভান্ডারী অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবক দল আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখে। ফলে লাখো ভক্তের অংশগ্রহণে তিন দিনব্যাপী এই ধর্মীয় আয়োজন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
সমাপনী দিনে দরবার শরীফের শাহী ময়দানে আছরের নামাজ জামাতের সহিত আদায় শেষে সাজ্জাদানশীল শাহছুফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভান্ডারী (মঃজিঃআঃ) বিশ্ব মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করবেন।
রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত
ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত
ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) : সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited