চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আজকের কন্যা শিশুরাই আগামী দিনের মা : অতি.জেলা প্রশাসক 

আমাদের ডেস্ক :    |    ০৮:২০ পিএম, ২০২৫-১০-০৮

আজকের কন্যা শিশুরাই আগামী দিনের মা : অতি.জেলা প্রশাসক 

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামান বলেছেন, প্রত্যেকটি কাজে ছেলে শিশুর মত আমাদের কন্যা শিশুরও সমান অধিকার রয়েছে। তাদের প্রতি কোন ধরণের বৈষম্যমূলক আচরণ করা যাবে না। আজকের কন্যা শিশুরাই আগামী দিনের মা। তাদের প্রত্যেকের পুষ্টি চাহিদা পূরণ করা অত্যন্ত জরুরী। অন্যান্য শিশুর মত কন্যা শিশুদেরকেও পুষ্টিকর খাবারের পাশাপাশি প্রচুর পরিমানে পানি পান করতে হবে।  

এ ব্যাপারে প্রত্যেক শিশু ও অভিভাবককে সচেতন থাকতে হবে। কন্যা শিশুদেরকে সুস্থ থাকতে হলে স্কুলে ক্লাস চলাকালীন সময়ে প্রয়োজনবোধে ওয়াশ রুম বা বাথরুম ব্যবহার করতে হবে। স্কুলের বাথরুমে নয়, বাসায় গিয়ে ওয়াশ রুমে যাবো-এ কথাটি শিশুদেরকে পরিহার করতে হবে। 

আজ ৮ অক্টোবর ২০২৫ ইংরেজি  বুধবার সকালে চট্টগ্রাম জেলা শিশু একাডেমিতে আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ আমি কন্যা শিশু-স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি’। চট্টগ্রাম জেলা প্রশাসন ও এনজিও সমূহের সহযোগিতায় এবং কারিতাস-চট্টগ্রাম অঞ্চলের ‘লাইটি’ প্রকল্পের সৌজন্যে জাতীয় কন্যা শিশু দিবসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজকের কন্যা শিশুরা সর্বত্র নিরাপদ থাকবে-এটাই আমাদের প্রত্যাশা। নারী-পুরুষ বিভেদ সৃষ্টি করা যাবে না। নারী ও শিশুর প্রতি যেন কোন ধরণের অন্যায়-অবিচার না হয় সে বিষয়টি সবসময় বিবেচনায় রাখতে হবে। উন্নত দেশ গড়ার কল্যাণে শিশুদেরকে স্বপ্ন দেখাতে হবে। ঘরে বসে না থেকে তারা স্বপ্ন ও টার্গেট নিয়ে কাজ করলে দেশের উন্নয়নের চিত্র পাল্টে যাবে। 

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, বাল্যবিবাহ কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠায় অন্যতম প্রধান অন্তরায়। বাল্যবিবাহের কারণেই কন্যা শিশু তাদের শিক্ষা জীবন থেকে ঝড়ে পড়ে। বাল্যবিবাহ রোধসহ তাদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। কন্যা শিশুর অধিকার ও নিরাপত্তাকে সমুন্নত রাখতে হবে। 

বক্তারা বলেন, ছেলে শিশুদের পাশাপাশি কন্যা শিশুদেরকে পড়ালেখা ও আনন্দ-বিনোদনে উৎসাহিত করতে হবে। মোবাইলের পরিবর্তে বেশি বেশি করে বই পড়ায় উৎসাহিত করার মাধ্যমে তাদেরকে অসাম্প্রদায়িক চেতনায় বেড়ে উঠার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তাদেরকে নীতি-নৈতিকতা শিখাতে হবে। প্রত্যেক কন্যা শিশুর নেতৃত্ব বিকাশে এখন থেকে স্কুল পর্যায়ে উদ্যোগ নিতে হবে। শিশু অধিকার যাতে লংঘিত না হয় সে বিষয়ে সকল অভিভাবকসহ সংশ্লিষ্টদেরকে আরো সচেতন হতে হবে। শিশু সুরক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা ও সংগঠনগুলো এগিয়ে আসলে শিশু নির্যাতন বন্ধসহ শিশুশ্রম আইন ও শিশু নীতি বাস্তবায়ন হবে। 

চট্টগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরীর সভাপতিত্বে ও শিশু একাডেমির আবৃত্তি বিভাগের প্রশিক্ষক অ্যাডভোকেট মিলি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোছলেহ্ উদ্দিন। 

বিশেষ অতিথি ছিলেন কারিতাস-চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক মার্সেল রতন গুদা, বেসরকারী উন্নয়ন সংস্থা ইলমা’র প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, ঘাসফুল’র উপ-পরিচালক সাদিয়া রহমান, ব্রাইট বাংলাদেশ ফোরাম’র পরিচালক নাসরিন সুলতানা খানম ও এনসিপি চট্টগ্রাম মহানগরের সদস্য ফরহাদুল আলম। 

বক্তব্য রাখেন শিশু একাডেমির আবৃত্তি বিভাগের শিক্ষার্থী শিশু প্রতিনিধি সৈয়দা শাওরিয়া আফরিন। সবশেষে শেষে শিশু একাডেমি ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটিকা মঞ্চস্থ হয়। শিশু একাডেমির প্রশিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর