শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৭:২২ পিএম, ২০২৫-১০-০৮
সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে পেশাগত দায়িত্ব পালন কালে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধাস হোসাইন জিয়াদ এবং ক্যামেরা পার্সন পারভেজ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
৬ অক্টোবর সোমবার বিকেল সাড়ে তিন ঘটিকায় রাউজান উপজেলা সদরের জলিলনগরস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রেসক্লাব সভাপতি এম বেলাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ সভাপতি হাবিবুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন, যুগ্ম সম্পাদক আমির হামজা, অর্থ সস্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া।
প্রতিবাদ সভায় বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, একের পর এক গণমাধ্যম কর্মীদের উপর যেভাবে হামলা ও নির্যাতনের ঘটনা ঘটছে তাতে করে সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে ঝুঁকি বাড়ছে।
প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা সাংবাদিক হোসাইন জিয়াদ ও মোঃ পারভেজের উপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited