শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৯:৪৯ পিএম, ২০২৫-০৯-২৯
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ৮নং ওয়ার্ড কচ্ছপিয়া এলাকায় কোস্টগার্ডের অভিযানে চালিয়ে ৩ জন অপহৃত উদ্ধার এবং ৩জন অপহরণকারীকে আটক করেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৮ সেপ্টেম্বর রবিবার রাত ১১ টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালীন উক্ত এলাকায় অপহরণকারীদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা ৩ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয় এবং এর সাথে সংশ্লিষ্ট ৩ জন অপহরণকারীকে আটক করা হয়েছে।
উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, অপহরণকারীরা তাদের আটকে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিলো। পরবর্তীতে তাদের মালয়েশিয়া পাচার করার পরিকল্পনা করেছিলো। উদ্ধারকৃত ব্যক্তিদের এবং আটককৃত অপহরণকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মানব পাচার ও অপহরণ রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited