চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা ফারুক-ই-আজম 

স্টাফ রিপোর্টার :    |    ০৯:৪৪ পিএম, ২০২৫-০৯-২৯

চট্টগ্রামের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা ফারুক-ই-আজম 

শারদীয় উৎসবের মহাসপ্তমীতে চট্টগ্রামের সীতাকুন্ড ও মীরসরাইয়ের বিভিন্ন দুর্গা পূজামন্ডপ পরিদর্শন করেন অর্ন্তবর্তী সরকারের মুক্তিযুদ্ধ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীরপ্রতীক)। 

জানা যায়, সোমবার তিনি মীরসরাই উপজেলার খৈয়াছড়া শ্রীশ্রী কালীমাতা বিগ্রহ মন্দির, শ্রীশ্রী মহামায়া মন্দির, রামলোচন মহাজন বাড়ি, মীরসরাই কেন্দ্রীয় জগদীশ্বরী কালী বাড়ি সর্বজনীন দুর্গা পূজামন্ডপ, সীতাকুণ্ড উপজেলার প্রেমতলা সর্বজনীন পূজামন্ডপ ও বড় বাড়ি সর্বজনীন দুর্গা পূজামন্ডপ পরিদর্শন করেন। 

এসময় উপদেষ্টা বলেন, এদেশকে আমাদের চমৎকার করে গড়ে তুলতে হবে। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাম্বলীদের অনুষ্ঠান নয়, এটি সর্বজনীন অনুষ্ঠান। নানানভাবে মানুষ এই আয়োজনের সাথে যুক্ত। যিনি মিষ্টান্ন তৈরি করেন তিনি যেমন যুক্ত আছেন, যিনি কাপড় তৈরি করেন তিনিও এই আয়োজনের সাথে যুক্ত। আমরা যেন ঐক্যবদ্ধ থেকে আমাদের বাংলাদেশকে সুন্দর করে বানাতে পারি। এটা ছাড়া আর কোন দেশ নেই। এটাকে আমাদের চমৎকার করে গড়ে তুলতে হবে। সমৃদ্ধ করতে হবে। সুখী করতে হবে। এখানকার আইনশৃঙ্খলা, এখানকার প্রশাসন সবকিছু আমাদের নিজস্ব। এরা কেউ বিদেশ থেকে আসেনি। আগে এরা স্বাধীনভাবে কাজ করতে পারতো না। এখন তারা সকল ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে। বহুকাল ধরে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করে আসছি। এই ধারা অব্যাহত রাখতে হবে। শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সরকার ও প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাগণ মাঠে আছেন। 

পরিদর্শনকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃত্ববৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম জেলা ও উপজেলার নেতৃত্ববৃন্দসহ মীরসরাই, সীতাকুন্ড উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর