শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৭:৪৮ পিএম, ২০২৫-০৯-২১
সিরিয়ার একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, গতকাল শনিবার দেশটির উত্তরাঞ্চলে সরকারি বাহিনীর বোমা হামলায় সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ওই এলাকা কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) নিয়ন্ত্রণে রয়েছে। লেবাননের রাজধানী বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
আধা-স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসন তেল ও গ্যাস ক্ষেত্রসহ উত্তর এবং উত্তর-পূর্ব সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণ করে। সেখানে এসডিএফ তাদের সেনাবাহিনী হিসেবে কাজ করে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পো প্রদেশের দেইর হাফের এলাকার উম্মে টিনা গ্রামে ‘সিরীয় সেনাবাহিনীর সদস্যদের’ বোমা হামলায় পাঁচজন নারী ও দুই শিশু নিহত হয়েছে।
গত বছরের শেষের দিকে ইসলামপন্থী বাহিনী সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে উৎখাত করার পর এ বছরের মার্চ মাসে নতুন কর্তৃপক্ষ এবং এসডিএফ কুর্দি প্রশাসনের বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একীভূত করার বিষয়ে একটি চুক্তিতে সম্মত হয়। তবে কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে।
দেইর হাফের এলাকায় সিরিয়ার সেনাবাহিনী ও এসডিএফ-এর মধ্যে মাঝে মাঝেই সংঘর্ষ হয়।
আন্তর্জাতিক ডেস্ক : : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ বৃহস্পতিবার। এ দিন স্থানীয় সময় সকাল ৮ট...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্র...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : গুয়াহাটি, আসাম(ভারত) ৩১ ডিসেম্বর: আজমল পরিবারের মধ্যে সততা,নিষ্ঠা এবং ধর্মপরায়ণা থাকায় উত্তরপূর...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুদ্ধের টেকসই সমাপ্তি এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণকারী একটি সংস্থার বে...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ভক্ত, কট্টর রক্ষণশীল রাজনীতিক সানায়ে তাকাইচি ম...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : গাজার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে হামাস। মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited