শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৮:২৫ পিএম, ২০২৫-০৮-৩১
আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাউজান হলদিয়া- ডাবুয়া উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় উত্তর সর্তা দরগাহ্ বাজার থেকে জুলুস শুরু করে দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক, আমির হাট, ডাবুয়া জগন্নাথ হাট হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হযরত এয়াছিনশাহ কলেজ ময়দানে আলোচনা, মিলাদ কিয়াম, মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।
জুলুছে অংশগ্রহনকারী শত শত আশেকে রাসুল গনের নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালত ইয়া রাসুলাল্লাহ, হামদ, নাত, দরুদে মুখরিত হয় জুলুস ও আশপাশের এলাকা। শুরুতে মোনাজাত করেন জুলুসের প্রতিষ্ঠাতা আল্লামা ওবাইদুন নাসের নঈমী। জুলুসে নেতৃত্ব দেন গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিফাল পীরে ত্বরিকত আলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আহছান হাবিব।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন ভারতের কাছাউছা শরীফ দরবারের বংশধর আওলাদে গাউছুল আজম পীরে ত্বরীকত শাহ সুফি আল্লামা সৈয়দ মুহাম্মদ ফয়যান আশরাফ আশরাফী আল জিলানী। মাওলানা জিলহাজ উদ্দিন আত্তারী ও মাওলানা তাজ মোঃ রেজভীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড.নূ ক ম আকবর হোসেন,অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরী,উদ্বোধনী বক্তব্য রাখেন জুলুসের প্রতিষ্টাতা সদস্য সৈয়্যদ মাওলানা মুহাম্মদ আলী আকবর তৈয়্যবি।শুভেচ্ছা বক্তব্য রাখেন জুলুছ বাস্তবায়ন কমিটির মহাসচিব সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন।এতে মিলাদ কিয়াম পরিবেশন করেন মাওলানা মিনহাজ উদ্দিন কাদেরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল কুদ্দুছ, অধ্যক্ষ আল্লামা অহিদুল আলম জাফর, অধ্যক্ষ আবদুল মন্নান, প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন, আল্লামা ইদ্রিছ আনসারি, আল্লামা ইয়াছিন হোসাইন হায়দরী, মাওলানা নুরুল আবছার, আলহাজ্ব মোঃ শাহআলম, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, এস এম তৈয়্যবুল ইসলাম সহ অসংখ্য আলেম, রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ।মিলাদ কিয়াম শেষে আখেরী মোনাজাত ও তাবরুক বিতরণ করা হয়।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited