চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

বারইয়ারহাটে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার :    |    ০৭:৪৭ পিএম, ২০২৫-০৮-৩০

বারইয়ারহাটে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার সকালে বারইয়ারহাট ডিগ্রি কলেজ মিলনায়তনে বারইয়ারহাট পৌর বিএনপি ও হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি ও দলের সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী। 

এসময় তিনি পৌরসভা, ইউনিয়ন ও উপজেলায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দলীয় কর্মসূচী সফল করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও তিনি দলীয় নেতা কর্মীদের ৫ আগষ্টের পরাজিত শক্তির বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে সর্তক থাকার নির্দেশনা দেন। উক্ত প্রস্তুতি সভায় দলটির স্থানীয় নেতৃত্ববৃন্দসহ জেলা ও উপজেলার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

জানা যায়, আগামী ১লা সেপ্টেম্বর সোমবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচীর ঘোষণা করে দলটি। এবারে কর্মসূচীর মধ্য রয়েছে দলীয় পতাকা উত্তোলন, জেয়ারত ও দোয়া মোনাজাত, বর্ণাট্য র‍্যালী, রক্তদান কর্মসূচী, বৃক্ষরোপন কর্মসূচী, ফ্রী মেডিকেল ক্যাম্প, ব্লাড গ্রুপ নির্ধারণ, ক্রীড়া অনুষ্ঠান, মৎস্যপোনা অবমুক্তকরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ইত্যাদি। 

এছাড়া পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ ও পোস্টার প্রকাশ করা হবে। কেন্দ্রীয় কর্মসূচীর ঘোষণা অনুযায়ী এবারে দেশব্যাপী জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে দলীয় নেতা-কর্মীরা। 

উল্লেখ্য তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন।
 

রিটেলেড নিউজ

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত


নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত


ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত


তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত


সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত


সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) :  সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর