শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৪১ পিএম, ২০২৫-০৮-১৮
চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকার জে, বি শিশু কানন ও উচ্চ বিদ্যালয়ে ১৭ ই আগষ্ট (রবিবার) সকালে 'পেট্রা প্রোডাক্ট' কর্তৃক আয়োজিত চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। স্কুলের হলরুম মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগীতায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর ৫ টি গ্রুপে মোট ৫০৮ জন প্রতিযোগী অংশগ্রহন করেন। চিত্রাংকনের বিষয় ছিলো শাপলা ফুল, ফুলসহ টব, পানির জগ, পাতাসহ শাপলা। ৪০ মিনিটের চিত্রাংকন প্রতিযোগীতায় শাপলা ফুল এঁকে 'গ্রুপ এ' বিজয়ী হলেন, মোবাশির হোসাইন, মারিহাত, রাইয়ান।
পাতাসহ শাপলা ফুল এঁকে 'গ্রুপ বি' এ বিজয়ী হলেন অনিন্দিতা দাশ দোলা, নোপান তাহসিন, আরাফাত। পানির জগ এঁকে 'গ্রুপ সি' এ বিজয়ী হলেন, সিদরাতুল মুনতাহা, মোঃ সারাপাত, মুমতাহিনা আলম। ফুলসহ টব এঁকে 'গ্রুপ ডি' এ বিজয়ী হলেন, ইয়ামিন আল দিহান, রঙ্গন বড়ুয়া, ইরিনা ইসলাম লাবিবা। ফুলসহ টব এঁকে 'গ্রুপ ই' এ বিজয়ী হলেন, অগ্রিলা ভৌমিক, ওয়াজিহা আনান, নওরিন জাহান। ১৮ ই আগষ্ট (সোমবার) সাড়ে এগারটায় জে,বি শিশু কানন প্রাঙ্গণে চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের নিকট উপহার হিসেবে 'পেট্রা প্রোডাক্ট' এর ওয়াটার কালার পেঞ্চিল তুলে দেন স্কুলের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া। এসময় আরো উপস্থিত ছিলেন স্কুলের সহকারি শিক্ষক মোঃ আনোয়ার হোসেন ও পল্লব বড়ুয়া।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited