শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৫৮ পিএম, ২০২০-১০-২১
২০১৭ সালে অবৈধ গ্যাস সংযোগ নেন তিনি। খবর পেয়ে সেই সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।
ওই সময়ে ৩৮ লাখ টাকা জরিমানা পরিশোধের পর ফের সংযোগ দেওয়া হয়। তবে এতেও শিক্ষা হয়নি তার। কিছুদিন পর আবারও অবৈধ গ্যাস সংযোগ নেন তিনি। ২০১৭ সালে ৫টি চুলার (রাইজার) অনুমোদন নিয়ে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত ইপিজেড থানার ব্যাংক কলোনির সৈয়দ নুর হোসেন নামে এক বাড়ির মালিক ব্যবহার করেন ২২৬টি চুলা। বুধবার (২১ অক্টোবর) সৈয়দ নুর হোসেনের মালিকানাধীন বাড়িতে কেজিডিসিএলের বিশেষ টিম অভিযান চালিয়ে এর সত্যতা পায়। জিডিসিএলের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) প্রকৌশলী মো. সরোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কেজিডিসিএলের বিশেষ টিম সৈয়দ নুর হোসেনের বাড়িতে অভিযান চালায়। ‘তিনি ২০১৭ সাল থেকে ৫টি চুলার অনুমোদন নিয়ে ২২৬টি চুলা ব্যবহার করছেন। তিন বছর ধরে অবৈধ গ্যাস ব্যবহার করায় প্রায় ৭০ লাখ টাকার আয় থেকে বঞ্চিত হয় কেজিডিসিএল। ’ প্রকৌশলী মো. সরোয়ার হোসেন বলেন, অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বর্ষা মৌসুম শুরুর আগেই চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত সাড়ে পাঁচ বছরে ডেঙ্গু আ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার শুকনাছড়া জোড়া ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হেগেরা চাকমা ওরফে লে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited