চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সিএমপি'র কমিশনারের অনুরোধ, গনবিজ্ঞপ্তি প্রকাশ 

স্টাফ রিপোর্টার :    |    ০৬:২৬ পিএম, ২০২৫-০৮-১২

সিএমপি'র কমিশনারের অনুরোধ, গনবিজ্ঞপ্তি প্রকাশ 

চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করেছিল নগর পুলিশ বিগত এগার মাস আগে । গত এপ্রিলে সাঁড়াশি অভিযান চালিয়ে কয়েক হাজার রিকশা জব্দও করা হয়। কিন্তু এরপর সড়কে এসব রিকশার দৌরাত্ম্য ঠেকাতে না পেরে পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে এসব যানবাহন ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে।একইসঙ্গে নগরীতে চলাচলের অনুমোদন না থাকা সিএনজিচালিত অটোরিকশাও এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে। সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এ গণবিজ্ঞপ্তি সোমবার (১১ আগস্ট) বিকেলে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটারিচালিত ও গ্রাম (চট্টগ্রাম নগরীতে চলাচলের জন্য নিবন্ধিত নয়) সিএনজি অটোরিকশা চট্টগ্রাম মহানগর এলাকায় চলাচলের অনুমোদিত নয়। কিন্তু এসব যানবাহন নগরীতে যানজটসহ সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। অধিকন্তু ব্যাটারি চালিত অটোরিকশা চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় অধিকাংশ ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্করা চালক হিসেবে নিয়োজিত হচ্ছে। ফলে অনাকাঙ্খিত সড়ক দুর্ঘটনা ঘটছে।

গত বছরের সেপ্টম্বর থেকে চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত ও অবৈধ ‘গ্রাম’ সিএনজি অটোরিকশার বিরুদ্ধে চলমান অভিযান আরও বেগবান করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে নগরবাসীকে অবৈধ এসব যানবাহন ব্যবহার থেকে বিরত থেকে পুলিশকে সহযোগিতা চাওয়া হয়েছে।

গত বছরের ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করে সিএমপি। কিন্তু নিষেধাজ্ঞা কার্যকরে পুলিশের জোরালো কোনো অভিযান ছিল না। এতে সড়ক ছেড়ে যেতে হয়নি অটোরিকশাগুলোকে। গত ১৮ এপ্রিল নগরীর কাপাসগোলা এলাকায় বৃষ্টির মধ্যে খালে অটোরিকশা পড়ে এক শিশুর মৃত্যু হয়। তখন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের বিরুদ্ধে সচ্ছোর হন।

এ অবস্থায় এপ্রিলে নগরীতে অটোরিকশার ব্যাটারি চার্জ করার পয়েন্টগুলোতে এবং সড়কে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রিকশা উচ্ছেদে ব্যাপক অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন গ্যারেজে ম্যাজিস্ট্রেট নিয়েও অভিযান পরিচালনা করা হয়েছিল। জব্দ করা হয় কয়েক হাজার ব্যাটারিচালিত রিকশা ও ব্যাটারি।

এর প্রতিবাদে অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটেছিল। এরপর নগরীর মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য কিছুটা কমলেও সাম্প্রতিক সময়ে আবার বেড়ে যাবার প্রেক্ষিতে সিএমপি এ গণবিজ্ঞপ্তি দিল।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর