শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৫:৫৬ পিএম, ২০২৫-০৮-১১
কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পৃথক অভিযানে একজন আসামীসহ ২ কেজি গাঁজা এবং ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
১০ আগস্ট (রবিবার) সন্ধ্যা ৬টায় টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবিটলর অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ১০ আগস্ট টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া বিওপি’র একটি টহলদল দমদমিয়া চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনাকালে চট্টগ্রাম হতে টেকনাফগামী সৌদিয়া বাস (চট্রমেট্রো-ব-১১-১১২৪) থামিয়ে তল্লাশি করা হয়। এসময় এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুঙ্খানুপুঙ্খ তল্লাশি করে তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ২ কেজি গাঁজা এবং ব্যক্তিগত ব্যবহারের ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামিকে প্রচলিত আইন অনুযায়ী টেকনাফ মডেল থানায় হস্তান্তর ও মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামীর হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার বৌদ্ধঘোনা গ্রামের মৃত ফকির আহমেদ এর ছেলে আব্দুল মান্নান (১৯)।
এছাড়াও ১০ আগস্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, মায়ানমার হতে মাছ ধরার ছদ্মবেশে কিছু ব্যক্তি নাফ নদী হয়ে বাংলাদেশের জেলের বেশে অবস্থানরত দোসরদের নিকট অভিনব পন্থায় মাদক হস্তান্তরের চেষ্টা করবে।পরিকল্পনা অনুযায়ী কৌশলগত স্থানে বিশেষ নৌটহল মোতায়েন করা হয়। পরবর্তীতে অভিযান চলাকালে নাফ নদীর মায়ানমার অংশে একটি নৌকার সন্দেহজনক গতিবিধি গোয়েন্দা নজরদারিতে পরিলক্ষিত হলে নিকটবর্তী নৌটহলকে দ্রুত অভিযানে নিয়োজিত করা হয়। আনুমানিক সাড়ে ৭টায় বিআরএম-৪ হতে ৫ এর মধ্যবর্তী সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী স্থানে সন্দেহজনক নৌযানটিকে ধাওয়া করলে তারা একটি প্লাস্টিকের ব্যাগ নদীতে ফেলে মায়ানমারের ভেতরে সরে যায়।
ব্যাগটি উদ্ধার করে তন্মধ্যে বিশেষভাবে মোড়কজাত ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ঘটনাস্থল ও পার্শ্ববর্তী এলাকায় রাত ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারীদের সনাক্তকরণ ও গ্রেফতারে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কার্যক্রম দমনে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখবে এবং জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় এই দৃঢ় অবস্থান ভবিষ্যতেও অটুট থাকবে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited