শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৫:৫৬ পিএম, ২০২০-১০-২১
চন্দনাইশে গরু চুরি বৃদ্ধি পেয়েছে। গতকাল ২০ অক্টোবর রাত ৩টার সময় উপজেলার দোহাজারী পৌরসভার ৯নং ওয়ার্ড হাছনদন্ডী গ্রামে খোকন ড্রাইভারের বাড়ীতে দুধর্ষ গরু চুরির ঘটনা ঘটে। জানা যায়, ঘটনার দিন রাত ৩টার সময় ৮/১০জনের একটি চোরের দল অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া হাছনদন্ডী গ্রামে খোকন ড্রাইভারের বাড়ীর গোয়াল ঘরে হানা দিয়ে ২ লক্ষ টাকা মূল্যের ২ টি গরু নিয়ে যায়। এ সময় চোরের দল গৃহকর্তা বাড়ী থেকে বের না হওয়ার জন্য বাড়ীর বাইরে তালা লাগিয়ে দেয়। পার্শ্ববর্তী বাড়ীর লোক মানিক চোরের উপস্থিতি টের পেয়ে শোর চিৎকার শুরু করলে চোরের দল তাকে হাত-পা ও মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে রাখে। সকালে স্থানীয় লোকজন সড়ক দিয়ে কাজে যাওয়ার সময় মানিককে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। গরুর মালিক খোকন ড্রাইভারের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল হালিম জানান, তিনি এ ব্যপারে এখনো কোন অভিযোগ পান নি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited