শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৮:১৮ পিএম, ২০২৫-০৮-০৭
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাঞ্চল্যকর মানিক হত্যা মামলার প্রধান আসামি মো. রাসেল (৩৬) কে গ্রেফতার করেছে র্যাব-৭। বুধবার বিকেলে র্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার বালুচড়া কুলাগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত রাসেল আনোয়ারা উপজেলার পূর্ব কন্যারা এলাকার মৃত আবু নাছের কন্ট্রাক্টরের ছেলে।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, নিহত মো. মানিক আনোয়ারা উপজেলার ভিংরোল এলাকার বাসিন্দা। তার সঙ্গে আসামি রাসেল ও সেলিমের পূর্ব থেকেই পাওনা টাকা সংক্রান্ত বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই গত ১৭ মার্চ রাসেল কৌশলে মানিককে পাওনা টাকা পরিশোধের আশ্বাস দিয়ে আনোয়ারার পরৈকোড়া এলাকায় নিয়ে যায়। সেখানে রাসেল ও তার সহযোগীদের সঙ্গে মানিকের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাসেল ও তার সহযোগীরা দেশীয় আগ্নেয়াস্ত্র, কিরিচ, চাপাতি, রামদা ও লোহার রড় দিয়ে মানিককে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মানিকের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ মার্চ মানিক মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহত মানিকের বড় ভাই মোহাম্মদ বাবু প্রকাশ বাবুল বাদী হয়ে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতপরিচয় আরও ২/৩ জনকে আসামি করা হয়। যার মামলা নম্বর-২২, তারিখ ১৮/০৩/২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিক হত্যা মামলার প্রধান আসামি মো.রাসেলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রাসেলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited