শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৬:২৬ পিএম, ২০২৫-০৮-০২
চট্টগ্রামের চন্দনাইশে কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রথম ব্যাচ এসএসসি ১৯৯২ সালের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এসো মিলি ঐকতানে- প্রিয় বিদ্যাপীঠ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় 'বন্ধুত্বের পুনর্মিলনী উৎসব- ২০২৫' অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) দিনব্যাপী বিদ্যালয়ের হল রুমে বর্ণাঢ্য আয়োজনে ৯২ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দিনভর নানান আয়োজনের মধ্যে ছিল পরিচিতি পর্ব, স্মৃতিচারণ, গুণীজন সংবর্ধনা, দোয়া মাহফিল।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম এ কাশেম, এম মাহবুব চৌধুরী প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ (মরোণোত্তর) ও শামসুল ইসলাম, তৎকালীন প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক মাস্টার আশুতোষ দত্ত (মরণোত্তর), দিলিপ চৌধুরী (মরণোত্তর), প্রতিষ্ঠাকালীন প্রাক্তন ও বর্তমানে কর্মরত শিক্ষকমন্ডলী আবদুল হান্নান (মরণোত্তর) বাবু সমীরণ বড়ুয়া, অমল কান্তি দে, মোঃ রফিক আহম্মাদ,সেলিনা আখতার, শান্তিপদ আচাৰ্য্য কে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। ৯২ ব্যাচের শিক্ষার্থী জাহেদুল হকের সভাপতিত্বে উদ্বোধন করেন একেই ব্যাচের শিক্ষার্থী ফারুক বাহদুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) কাদের মাহমুদ চৌধুরী, শাহেদ সাকি, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া। এসময় ৯২ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণের মাধ্যমে দিনভর ছাত্রজীবনে ডুবে ছিলেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited