শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৮:২২ পিএম, ২০২৫-০৭-২৬
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গুরুত্বপূর্ণ সেন্টার মহালখান বাজার সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে সড়কটির বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। সলিং ইট বসানো এ সড়কের অধিকাংশ ইট ভেঙে পড়ে গেছে, কোথাও কোথাও কাদায় ভরে রয়েছে পুরো রাস্তা।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে সড়কে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এর ওপর ভাসমান দোকান বসায় পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে। স্কুলগামী শিক্ষার্থী, রোগী পরিবহন এবং বাজারে যাতায়াতকারী সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা বলেন, প্রতিদিন হাজারো মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করে। কিন্তু রাস্তাটির এমন অবস্থা দেখে মনে হয়, কর্তৃপক্ষের নজরেই আসেনি। এ ব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোনে সংযোগ পাওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited