চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আনোয়ারা চাতরী চৌমুহনী মোড়ে এলোমেলো পার্কিংয়ে নিত্যদিন যানজট 

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা    |    ০৬:৩১ পিএম, ২০২৫-০৭-১০

আনোয়ারা চাতরী চৌমুহনী মোড়ে এলোমেলো পার্কিংয়ে নিত্যদিন যানজট 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ব্যস্ততম চাতরী চৌমুহনী সিইউএফএল মোড়ে এলোমেলোভাবে পার্কিং করা সিএনজি ও অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়ছেন স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ সাধারণ পথচারীরা। মাঝে মাঝে প্রশাসন অভিযান চালালেও তা কার্যত স্থায়ী সমাধান আনতে পারছে না। 

স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রশাসন নির্ধারিত জায়গায় সিএনজি ও অটোরিকশার স্ট্যান্ড করার নির্দেশ দিলেও তা মানছেন না চালকরা। যাত্রীদের সুবিধার কথা বলে তারা মোড়ের আশপাশে অবৈধভাবে স্ট্যান্ড গড়ে তুলে পরিবহন চালাচ্ছেন। এর ফলে সড়কের উভয় পাশে অন্তত ২০ থেকে ৩০টি অটোরিকশা ও সিএনজি দাঁড়িয়ে থাকে, যা যানজটের অন্যতম কারণ। পাশাপাশি যত্রতত্র যাত্রী ওঠানামা করায় পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে।

স্থানীয়দের আরও অভিযোগ, ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তা ও সড়কের ওপর স্থায়ীভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখার সুযোগকে কাজে লাগিয়ে অবৈধ দোকানপাট বসিয়ে ফেলেছে কিছু প্রভাবশালী ব্যক্তি। এতে করে মোড়টি দিনে দিনে যান চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ছে। 

আনোয়ারা সিএনজি মালিক সমিতির সভাপতি মো. বদরুল হক বলেন, যতক্ষণ পর্যন্ত প্রশাসন চাতরী চৌমুহনী মোড়ের অবৈধ দোকান উচ্ছেদ করে সিএনজি ও অটোরিকশার জন্য একটি নির্দিষ্ট ও স্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা না করবে, ততদিন এ অবস্থা চলতেই থাকবে। 

এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (টিআই) আবুল কালাম আজাদ বলেন, যানজট নিরসনে আমরা কাজ করছি। তবে কেন সমস্যা থেকে যাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আমরা কাজ করছি কি না, আপনি একটু অফিসে এসে দেখে যান।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর