চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে ইউপি নির্বাচন: একটি ছাড়া সব কটিতেই জয় নৌকার প্রার্থীর 

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৩৭ পিএম, ২০২০-১০-২১

চট্টগ্রামে ইউপি নির্বাচন: একটি ছাড়া সব কটিতেই জয় নৌকার প্রার্থীর 

চট্টগ্রামে ইউনিয়ন পরিষদের সাধারণ ও উপ নির্বাচনে চেয়ারম্যান পদে এক ইউনিয়ন ছাড়া সবকটি ইউনিয়নে জয় পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং অফিসাররা এ তথ্য জানিয়েছেন। 
ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির বলেন, সুয়াবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৩ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে মো. হায়াত পেয়েছেন ৩ হাজার ৩৯২ ভোট। নানুপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীক নিয়ে শফিউল আজম পেয়েছেন ৪ হাজার ৮২৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে মো. আমান উল্লাহ পেয়েছেন ৩১৮৭ ভোট। বেসরকারি ভাবে নৌকার দুই প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়।
সন্দ্বীপ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কাজী রবিউস সরওয়ার বলেন, হারামিয়া ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মো. জসিম উদ্দিন পেয়েছেন ৭ হাজার ৫৫৭ ভোট। বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে।  
এদিকে, লোহাগাড়া সদর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মো. নুরুছফা পেয়েছেন ৯ হাজার ৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে মো. শাহাবুদ্দিন পেয়েছেন ৬ হাজার ৯৯০ভোট। এছাড়া আমিরাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীক নিয়ে এস এম ইউছুফ পেয়েছেন ১১ হাজার ১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে আবদুল মালিক পেয়েছেন ২ হাজার ৮৬০ ভোট। আধুনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে মো. নাজিম উদ্দিন ৩ হাজার ৮৮৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী টেবিল ফ্যান প্রতীক নিয়ে মো. আইয়ুব মিয়া পেয়েছেন ২ হাজার ১৭৩ ভোট। এই ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর পরাজয় হয়েছে।
এরআগে মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়ে শেষ হয় বিকেল ৪টায়। দুপুরে সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি জেএমসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত দুই জন। অন্যদিকে লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নজিবুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আমিরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর আমিরাবাদ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের গাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটে।  এছাড়া আমিরাবাদ ইউনিয়নের সুফিয়া আলিয়া মাদ্রাসা এবং লোহাগাড়া ইউনিয়নের তৈয়বিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর