শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৮:৪৬ পিএম, ২০২৫-০৭-০৭
চট্টগ্রামের বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
সোমবার (৭ জুলাই) বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়নের মিলিটারি পুল এলাকায় এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে শাহ আমানত রেস্টুরেন্টের মো. ইসকান্দরকে ২০ হাজার টাকা এবং শাহগদী রেস্টুরেন্টের মো. নাজিম উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, মোড়কজাত পণ্যে সঠিক লেবেল ও উপাদান তালিকা না থাকায় মোড়কজাত দ্রব্য (ব্যবহার বাধ্যতামূলক) আইন, ২০১০-এর ১৪ ধারায় মো. মোজাম্মেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অস্বাস্থ্যকর খাদ্য পরিবেশনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited