শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৬:০৯ পিএম, ২০২৫-০৭-০৭
চট্টগ্রামের চন্দনাইশে বড় ভাইয়ের হাত থেকে পৈতৃক সম্পত্তির ন্যায্য অধিকার ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন অসহায় পরিবারের সদস্যরা। সোমবার (৭ জুলাই) সকাল ১১ টার দিকে স্থানীয় একটি মার্কেটে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কাঞ্চনাবাদ ইউনিয়নের মৃত আবদুল জব্বারের ছেলে গোলাম ফারুক। এসময় তার পরিবারের সদস্য স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে গোলাম ফারুক জানিয়েছেন ২০০৬ সালে তাদের পিতা মারা যান। পিতার রেখে যাওয়া ফসলি জমি, বসত বাড়ি ও দোকানপাট উত্তরাধিকার সূত্রে মালিক ৫ ভাই ৪ বোন। গত ১৯ বছর ধরে পৈতৃক সম্পত্তির প্রাপ্য অংশ বড় ভাই গোলাম মওলা অবৈধভাবে নিজের দখলে রেখে ভোগ করছেন। ভুক্তভোগী বাদামতল এলাকায় আল সাকেরা ডায়াগনস্টিক সেন্টারের সামনে নিজ ক্রয়কৃত ৫ শতক জায়গা বিক্রি করেন, পৈতৃক সম্পত্তির হিস্যা থেকে তার ভাই গোলাম রব্বানী সহ ৩ শতক জায়গা বিক্রি করেন ঐ জায়গায় দোকান আছে যার ভাড়াও গোলাম মওলা ভোগ করছেন। সম্প্রতি বিক্রিত জায়গা ক্রেতা প্রবাসী মজিবুল করিম কে বুঝিয়ে দিতে চাইলে থানায় মিথ্যা অভিযোগ করে হয়রানি করছেন।
চাচা জসিম উদ্দিন, শিক্ষক খলিলুর রহমান সহ একাধিক গ্রামবাসী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন গোলাম ফারুক যে অভিযোগ উত্থাপন করেন তা সত্য, আমরা দীর্ঘদিন ধরে জানি।
অভিযুক্ত গোলাম মওলার মোবাইলে প্রথমে কল ওয়েটিং এ পাওয়া গেলেও পরে কল রিসিভ করেননি।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited