শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৬:০৪ পিএম, ২০২৫-০৭-০১
বোয়ালখালীতে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দেশীয় জাতের নিম, কদবেল, জাম ও কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (০১ জুলাই) সকালে বোয়ালখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে এ চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো আতিক উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কানিজ ফাতেমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা প্রণব চৌধুরী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান মো. মোর্শেদ, উদ্ভিদ ও বীজ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে প্রমুখ।
এসময় উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪০০ করে ৩ হাজার ২০০ শিক্ষার্থী’র জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/ কর্মকর্তা এবং শিক্ষার্থীদের হাতে জনপ্রতি ৪ টি করে চারা তুলে দেওয়া হয়। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তোলা যাবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited