শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৩২ পিএম, ২০২০-১০-২০
নগরের দেওয়ানবাজার চন্দনপুরা মাজার গলির একটি জর্দা কারখানায় অভিযান চালিয়ে ৯ গাড়ি জর্দা, উপকরণ, কৌটা, যন্ত্রপাতি জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তারা। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ অক্টোবর) সাগর কেমিক্যাল অ্যান্ড কোম্পানী নামের ওই কারখানায় নিবারক কার্যক্রম পরিচালনা করা হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) স্ট্র্যান্ড রোডের পুরাতন কাস্টমসে ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হক সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি বলেন, অভিযানকালে বিভিন্ন ব্রান্ডের নকল ও অবৈধ প্রায় ১২ হাজার ১০ কৌটা, ৩ হাজার ৮৪০ প্যাকেট জর্দা, ৭২ বস্তা জর্দা তৈরির উপকরণ, ৪৬ বস্তা খালি কৌটা, ২টি জর্দার কৌটাজাত করার মেশিন, ১টি প্যাকেজিং মেশিন এবং জর্দা তৈরি ও মোড়কজাত করার বিভিন্ন উপকরণ আটক করে ৭টি ট্রাক ও ২টি পিকআপে ভরে নিয়ে আসা হয়েছে। প্রাথমিক মূল্যায়নে উদঘাটিত রাজস্ব ফাঁকির পরিমাণ প্রায় ১ কোটি ৩১ লাখ টাকা। তিনি জানান, প্রতিষ্ঠানটি মূসক নিবন্ধন ছাড়াই ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ অনুযায়ী মামলা দায়েরসহ অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আগ্রাবাদ বিভাগের অতিরিক্ত কমিশনার মো. কামরুজ্জামান, উপ কমিশনার শাহীনুর কবির পাভেল, রাজস্ব কর্মকর্তা (কোতোয়ালী সার্কেল) আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : কে এম আলী হাসান : মহিলাদের নিজ এলাকা বা সুবিধাজনক স্থান থেকে দূরে বা বাহিরে বদলি(Transfer) করলে ব্যক্তà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই একà...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থাà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited