শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:২৯ পিএম, ২০২৫-০৬-২৬
চট্টগ্রামের জোরারগঞ্জ থানার বিএসআরএম হাসপাতাল গেইট এলাকায় বুধবার দুপুরে র্যাবের মাদকবিরোধী অভিযানে ৫০ কেজি গাঁজা, ৫টি বিয়ারের ক্যান উদ্ধারপূর্বক দু'জন পেশাদার মাদক কারবারি আটক এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ২টি গাড়ি জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার পূর্ব গ্রামের মোঃ ইউসুফ মিয়ার ছেলে মোঃ আবুল কালাম আজাদ(২৫) অপরজন হলেন একই থানা এলাকার উত্তর সোনাপাহাড় গ্রামের মোঃ জয়নুল আবেদীনের ছেলে মোঃ জামশেদ আলম (২৫)।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া) মেজর মোঃ সাদমান সাকিব (এএমসি)।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু মাদক ব্যবসায়ী ফেনী জেলা হতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ যোগে মাদকদ্রব্য বহন করে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার সোনাপাহাড় বিএসআরএম মেডিকেল সেন্টারের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট পরিচালনা করে একটি লেগুনা আটক করে গাড়ীর চালককে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাঁর লেগুনার কিছুটা পিছনে থাকা পিকআপে মাদকদ্রব্য আছে। পরবর্তীতে উক্ত পিকআপটি আটক করে গাড়িটির চালককের দেখানো সনাক্তমতে গাড়ির পিছনে বিশেষ কৌশলে রাখা ৫০কেজি গাঁজা ও ৫টি বিয়ারের ক্যান উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।
বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের'কে চট্টগ্রামের মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited