শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ০৬:১৬ পিএম, ২০২০-১০-২০
রাঙ্গুনিয়ায় শিশু (১০) বলৎকারের অভিযোগে নাছির উদ্দিন নামে এক কওমী মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার ছোট বেওলা গ্রামের নুরুল ইসলামের পুত্র। এই শিক্ষক উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শাহ আহমদিয়া আজিজুল উলুম মাদরাসার শিক্ষকতা করেন। পাশাপাশি তিনি একই মাদরাসার হোস্টেল সুপারের দায়িত্বে আছেন । তাঁর বিরুদ্ধে বলৎকারের অভিযোগে মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে রাঙ্গুনিয়া থানায় মামলা করেছেন ছেলেটির পিতা। সোমবার (১৯ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে। একই মাদরাসার আরো একাধিক শিশু শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনার অভিযোগ রয়েছে। ৪ শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে পালানোর প্রস্তুতিকালে মাদরাসা প্রাঙ্গন থেকে গ্রেপ্তার করা হলেও সকালে তাঁকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম বলেন, "মামলা দায়েরের খবর পেয়ে অভিযুক্ত নাছির পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু তার আগেই অভিযান চালিয়ে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসি। জানা গেছে, অভিযুক্ত মোহাম্মদ নাছির দুই বছর আগে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের একই মাদরাসায় শিক্ষকতায় নিযুক্ত হন। এতদিন তাঁর সন্দেহজনক বিকৃত রুচির সম্পকে ছাত্রদের মধ্যে কানাঘুঁষা থাকলেও থানায় অভিযোগ দেয়ার সাহস করেনি কেউ। রুটিন করে এসব শিক্ষার্থীকে প্রতি রাতে ভয় দেখিয়ে ধর্ষন করতো। প্রাথমিক ধর্ষণের ঘটনা স্বীকার করেছে ওই ব্যক্তি। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিশুর মা বলেন, " ছেলেকে আলেম বানানোর জন্য মাদরাসায় ভর্তি করিয়েছিলাম। কিন্তু এসব হুজুরদের কারনে আশাটা ছেড়ে দিয়েছি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited