শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:৩৬ পিএম, ২০২৫-০৬-২২
এম মনির চৌধুরী রানা
চট্টগ্রামের পটিয়ায় ট্রাক ও যাত্রীবাহী শ্যামলী বাসের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মোরশেদ (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের ৬ জন যাত্রী আহত হয়েছেন। আজ রবিবার (২২ জুন) সকাল ৫:৩০ টার দিকে পটিয়া বাইপাস সড়কের কচুয়াই নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন সার্জেন্ট আকরাম (৫২),আলিপ (৪৮), আরিফুল (৪২), নাছির উদ্দিন (১৮),রাকিব ( ২৫ ), শিরিন আক্তার (৩৮)। পটিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, পাইকপাড়া বাইপাস সংলগ্ন এলাকায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে ৬ জন পুরুষ ও ১জন মহিলা আহত হলে তাদের দ্রুত উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পেরন করা হয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিন্টু ধর বলেন, “ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পটিয়া হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন ও ৪ জন আহত হয়েছেন, গাড়ি গুলো জব্দ করা হয়েছে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে ।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited