শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৪৪ পিএম, ২০২৫-০৬-২১
ফেনীতে র্যাবের পৃথক দু'টি অভিযানে ডাকাতি ও হত্যাচেষ্টা মামলার দু'জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ফেনী সদর থানার উত্তর বিরিঞ্চি গ্রামের আব্দুল গোফরানের ছেলে মোঃ ইউসুফ ও ফেনীর ফুলগাজী থানার উত্তর বরইয়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ ইয়াছিন। শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া) মেজর মোঃ সাদমান সাকিব (এএমসি)।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী রেল স্টেশন এলাকা হতে শুক্রবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে ফেনী সদর মডেল থানার ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ইউসুফ'কে গ্রেফতার করে র্যাব। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর ফুলগাজী থানার হত্যাচেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ইয়াছিন'কে ফেনী সদর থানার পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা হতে শুক্রবার দুপুরে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে হেফাজতে নেয় র্যাব।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited