শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ১২:০৯ পিএম, ২০২৫-০৬-১৮
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে বৃষ্টি মানেই ভোগান্তি। সামান্য বৃষ্টিতেই বাজারের প্রধান সড়ক ও সংলগ্ন গলিগুলো হাঁটুসমান পানিতে তলিয়ে যায়। ফলে প্রতিদিনের মতো ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের চলাচলে নেমে আসে স্থবিরতা। স্থানীয়দের অভিযোগ, বাজারের ড্রেনেজ ব্যবস্থা দীর্ঘদিন ধরে অকার্যকর। ড্রেনগুলো পরিপূর্ণ ময়লা ও আবর্জনায় বন্ধ হয়ে থাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ভুক্তভোগীরা জানান, বৃষ্টি হলেই এই বাজারের সড়ক হাঁটাচলার অযোগ্য হয়ে পড়ে। ময়লা পানি আর দুর্গন্ধে দাঁড়িয়ে থাকাও কষ্টকর। জানা গেছে, ২০১৯ সালে বাজারের জলাবদ্ধতা নিরসনে ৬০ লাখ টাকা ব্যয়ে একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন। প্রকল্পের আওতায় নির্মিত হয় দুই পাশের ড্রেন, ফুটপাত ও একটি গোলচত্বর। কিন্তু এক বছরের মধ্যেই ড্রেনগুলো কার্যকারিতা হারায়। বাজারের ব্যবসায়ীরা জানান, ড্রেন নিয়মিত পরিষ্কার না করার কারণেই এমন পরিস্থিতি। পানি জমে দোকানে ঢুকে পড়ে। এতে ব্যবসারও ক্ষতি হয়, আবার ক্রেতারা আসতেও দ্বিধা করেন। এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, বাজারের ড্রেন নিয়মিত পরিষ্কার করা হচ্ছে। আশেপাশের ব্যবসায়ী নানা ধরনের বর্জ্য—বিশেষ করে ফলমূলের খোসা ও বাজারের ময়লা—ড্রেনে ফেলে দেওয়ায় ড্রেনগুলো দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে। যার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited