শিরোনাম
এম মুনির চৌধুরী রানা, বেয়ালখালী | ০৭:৩৬ পিএম, ২০২৫-০৫-৩১
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় প্রান্তিক পর্যায়ের ১৩০ জন মৎস্যচাষীর মাঝে ৩ হাজার ২৫০ কেজি মাছের খাদ্য বিতরণ করেছে উপজেলা মৎস্য অধিদফতর।
আজ শনিবার (৩১ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।২০২৪-২৫ অর্থ বছরে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের সহায়তার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) জহির উদ্দীন ভূইয়া সহ মৎস অফিসের কর্মকর্তারা।
এ সময় আধুনিক মৎস্যচাষ পদ্ধতি ও মাছের রোগবালাই ব্যবস্থাপনা বিষয়ে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের উৎপাদন ব্যবস্থাকে সচল রাখতে সরকারের পক্ষ থেকে নিয়মিত সহায়তা প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের এই খাদ্য বিতরণ কার্যক্রম। ‘সরকারের লক্ষ্য হলো প্রান্তিক পর্যায়ের মানুষকে উৎপাদনমুখী কাজে এগিয়ে রাখা।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited