চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মীরসরাই সার্কেলে ২২টি বিটে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ 

মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব)    |    ০৭:৫০ পিএম, ২০২০-১০-১৯

মীরসরাই সার্কেলে ২২টি বিটে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ 


   
সম্প্রতি দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৬হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ করে বাংলাদেশ পুলিশ।পুলিশ সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল বিটে একযোগে একই সময়ে শনিবার সকাল ১০টায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তাঁরই ধারাবাহিকতায় মীরসরাই সার্কেলের ২২টি বিট, জোরারগঞ্জ থাণার ১১টি বিট ও মীরসরাই থাণার ১১টি বিটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।মীরসরাইয়ের ১৫নং ওয়াহেদপুর বিট পুলিশিং সমাবেশে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম নিজামপুর কলেজ প্রাঙ্গণে বক্তব্য রাখেন। এইসময় উপস্থিত ছিলেন  মীরসরাই থাণার অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমান (পিপিএম)। এছাড়া জোরারগঞ্জ থাণাধীন বারইয়ারহাট পৌরসভায় খাঁন সিটি সেন্টারে অনুষ্ঠিত ১নং বিট পুলিশিং সভায় বক্তব্য রাখেন মীরসরাই সার্কেল এএসপি মোঃ শামসুদ্দিন সালেহ আহমদ চৌধুরী পিপিএম (বার) এইসময় উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থাণার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন ফারুকী (পরিদর্শক)। সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহবান জানান এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করেন। প্রতিটি সমাবেশ স্ব স্ব বিটের ফেইসবুক পেইজে প্রচার করা হয়েছে। দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে পুলিশ।
পুলিশ দেশ ও জনগণের সেবা ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা সহকারে সর্বদা কাজ করছে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর