শিরোনাম
আমাদের সাহিত্য : | ১০:০৭ পিএম, ২০২৫-০৫-২৫
আসাদুজ্জামান খান মুকুল
মনের গভীরে জমে থাকা এক ছবি,
যার রঙ কেবল চোখের জলে ধুয়ে যায়।
সুখের খাতা কখনো খোলে না তার নামে,
শুধু নিঃশ্বাসে বাজে এক চাপা কষ্টের কাহিনী।
চোখের দৃষ্টিতে হাসে সমাজ,
অবজ্ঞায় ছোট করে বড় অনুভব।
অভিভাবকের কঠোর শাসনে পুড়ে যায়-
স্বপ্নের গড়া রাজপ্রাসাদ!
কৈশোরের খেলায় যে টান জাগে,
কোথায় সে প্রেমের শুরু হয়,
থেকে যায় অজানা।
বুকের ভেতরে কথা উঠে,
কিন্তু ঠোঁট অবধি আসেনি তারা।
একদিন সেই প্রেম অন্য কারো হয়,
তবু থেকে যায় কিছু কান্নার ক্ষত!
নামহীন, রূপহীন, অভিমানী সে ভালোবাসা -
শুধু অন্তরে বাজে খুবই নিঃশব্দে
স্মৃতিরা এখন মাঝেমাঝে ফিরে আসে,
জানলার কাচে থমকে থাকে তার নিঃশব্দ ছায়া।
চোখ মেললেই বুকের ভিতরে নামে অচেনা কষ্টের ঢল,
কিছুই বলা যায় না--শুধু ভেতরটা হু হু করে কাঁদে।
আমাদের ডেস্ক : : সালমান ফার্সি : আসসালামু আলাইকুম, ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম, ইয়া হাবিবাল্লাহ। সৃষ্...বিস্তারিত
আমাদের সাহিত্য : : ফারুক আহম্মেদ জীবন আজ চাঁপা, লতা, কথাদের স্কুলে ঈদের আগে শেষ ক্লাস। এরপরেই টানা পনেরো দিন ঈদুল আ...বিস্তারিত
আমাদের সাহিত্য : : কোহিনুর আকতার মীম্মা মুমু যমজ দু'বোন একই ক্লাসে পড়ে কার্টুন দেখে গানও গায় ঘুমায়ও একঘরে। বিদে...বিস্তারিত
আমাদের সাহিত্য : : শাহানাজ শিউলী বোশেখ আসুক মুক্ত স্বাধীন স্বপ্ন নিয়ে অ-দরকারি, জীর্ণ-জরা বিদায় দিয়ে। নতু...বিস্তারিত
আমাদের সাহিত্য : : শীতের শোভা বঙ্গদেশের শীতের শোভা দেখতে ভারি মনোলোভা ফুটে শীতের ফুল, হলুদ সর্ষের ফুল মনে হয় ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ধীর গতিতে এগিয়ে যাচ্ছে সাহিত্যমান, লেখকেরা তাদের লেখা বিজ্ঞজনের সান্নিধ্য ছাড়াই প্রকাশ করে লেখক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited