চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

লামায় ডাকাতির মুল হোতা করিম গ্রেফতার, উদ্ধার লুটের টাকা ও অস্ত্র  

স্টাফ রিপোর্টার :    |    ০৮:০৮ পিএম, ২০২৫-০৫-২২

লামায় ডাকাতির মুল হোতা করিম গ্রেফতার, উদ্ধার লুটের টাকা ও অস্ত্র  

এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ

বান্দরবানের লামায় আবুল টোব্যাকো কোম্পানির তামাক ক্রয় কেন্দ্র থেকে সংঘটিত ডাকাতির মূল আসামী করিম অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। বৃহস্পতিবার পুলিশ তাকে আটক করে এবং দুপুর ১টার দিকে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত টাকা উদ্ধারে অভিযান শুরু করে।

প্রথমে করিমকে সঙ্গে নিয়ে তার নিজ বাড়িতে যায় পুলিশ। সেখানে তার দেখানো স্থানে প্রায় দুই ঘণ্টা ধরে মাটি খুঁড়ে অভিযান চালানো হলেও কিছুই পাওয়া যায়নি। পরে বিকেল ৩টার দিকে করিম পুলিশকে নিয়ে যায় পার্শ্ববর্তী সাবেকবিলছড়ি সিলটিপাড়ায়। সেখানে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে সময়ক্ষেপণের চেষ্টা করলেও, পুলিশ কৌশল পরিবর্তন করে করিমের বাবার বাড়িতে হানা দেয়।

অভিযানে করিমের বাবার বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার করা হয় লুণ্ঠিত ৭০ হাজার টাকা, তিনটি দেশীয় অস্ত্র, ছয়টি কার্তুজ ও ডাকাতির অন্যান্য সরঞ্জাম।

এ পর্যন্ত ছয় দফা অভিযান চালিয়ে পুলিশ মোট ৫২ লাখ ৪০ হাজার ২০০ টাকা, অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে।

অভিযান পরিচালনা করেন বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন শাখা) আব্দুল করিম। অভিযানে আরও অংশ নেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ কামরুল আজম, মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি তদন্ত লামা) ইন্সপেক্টর এনামুল হক, এসআই নরুজ্জামা ও অন্যান্য পুলিশ সদস্যরা।

এই মামলায় এখন পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে প্রধান আসামী করিম ছাড়াও রয়েছে তার বাবা ওয়াছের আলী, মা আনোয়ারা বেগম ও স্ত্রী শাকিলা বেগম।

অভিযান শেষে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল করিম সাংবাদিকদের বলেন, "বান্দরবান জেলা গোয়েন্দা পুলিশ ও লামা থানা পুলিশের সমন্বয়ে গঠিত দল এই সফল অভিযান পরিচালনা করেছে।" তিনি আরও জানান, পুরো মামলার তত্ত্বাবধান ও মনিটরিং করছেন বান্দরবান জেলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাউচার। অভিযান অব্যাহত রয়েছে।

রিটেলেড নিউজ

কাপ্তাই হ্রদ হয়ে পাঁচার হচ্ছে অবৈধ সিগারেট: সিগারেট ভর্তি ডাম্পারসহ আটক-২

কাপ্তাই হ্রদ হয়ে পাঁচার হচ্ছে অবৈধ সিগারেট: সিগারেট ভর্তি ডাম্পারসহ আটক-২

আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত


চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত


আলীকদমে গভীর রাতে দুই শ্রমিক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

আলীকদমে গভীর রাতে দুই শ্রমিক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত


সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত


১০ মামলার আসামি কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

১০ মামলার আসামি কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত


আনোয়ারায় যুবলীগ নেতা আইয়ুব আলী গ্রেপ্তার

আনোয়ারায় যুবলীগ নেতা আইয়ুব আলী গ্রেপ্তার

আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর