শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৫৭ পিএম, ২০২৫-০৫-১৯
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া এক্সেস রোড দেলোয়ার জাহান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর পশ্চিম পার্শ্বে ঝোপঝাড়ের ভিতর একটি বাদামী রং এর শপিং ব্যাগ হতে রবিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় দেশীয় প্রযু্ক্তিতে তৈরি ৩টি আগ্নেয়াস্ত্র ও ৪টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
অপরদিকে চট্টগ্রামের রাউজান থানার চাঞ্চল্যকর প্রবাসী আব্দুল্লাহ প্রকাশ মানিক হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোহাম্মদ মনছুর আলম (৪৯), ও মোহাম্মদ সাইফুল'কে (৫৩) গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে ঢাকা মহানগরীর শাহবাগ থানার মাজারগেইট ক্রসিং এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭,চট্টগ্রাম এবং র্যাব-৩, শাহজাহানপুর, ঢাকার যৌথ আভিযানিক দল।
গ্রেফতারকৃত মনছুর হলেন, চট্টগ্রামের রাউজান থানার উরকির চর এলাকার মোক্তার হোসেনের ছেলে। অপরজন হলেন একই থানা এলাকার ফটিয়া পাড়া গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।
সোমবার গণমাধ্যমে পাঠানো আলাদা আলাদা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন। তিনি আরো জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, কার্তুজ বাকলিয়া থানা পুলিশের নিকট ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে ঢাকা মহানগরীর শাহজাহানপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : সিআইডির ওসি পরিচয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ফোন করে তদন্তের নামে অর্থ আদায়ের অভিযোগ উ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চন্দনপুরা ভুইয়া গলিতে ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযো...বিস্তারিত
কুতুবদিয়া প্রতিনিধি :: : কক্সবাজারের কুতুবদিয়ায় পারিবারিক বিরোধের জেরে ঘরে ঢুকে তপসি দাস (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্য...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে এক নারীকে ধর্ষণ করে সেই ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ধারণ, পরবর্তীতে সেগুলো দেখিয়ে দীর্ঘদ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে ২৫ লক্ষ টাকার ৮২ কেজি গাঁজা সহ ভারতীয় পন্য জব্দ করেছে বর্ডার গা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited