শিরোনাম
আবদুল্লাহ মজুমদার : | ০৮:৫৫ পিএম, ২০২৫-০৫-০৩
মানুষ ও মানবতার সেবায় বেশিসংখ্যক মানুষের মাঝে স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবা পৌঁছানোর লক্ষ্য নিয়ে সাতকানিয়াস্থ বাজালিয়ায় সেবা ফাউন্ডেশনের উদ্যোগে "সেবা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার" চালু করা হয়েছে। গত ১ মে বৃহস্পতিবার বিশেষায়িত হাসপাতালের উদ্বোধন করা হয়।
বিশিষ্ট কলামিস্ট, লেখক ও সাংবাদিক সৈয়দ আবু মকসুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিআইটিআইডি'র সাবেক উপ-পরিচালক ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ বখতিয়ার আলম।
সেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের একাউন্টিং এন্ড ফাইনান্স আবদুর রহিমের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন, বাজালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাসুকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, গাছবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি মো. আপীল উদ্দিন, শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি খুরশেদ আলী, বাজালিয়া ইউনিয়ন এলডিপি'র সভাপতি আনিসুর রহমান সিকদার ও পুরানগড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মুজিবুর রহমান সিকদার। স্বাগত বক্তব্য রাখেন, সেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোক্তা নুরুল আলম ও তার সহধর্মিনী সৈয়দা নাসরিন আক্তার জাহান পপি।
বক্তারা বলেন, মানুষ ও মানবতার সেবায় সেবা ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অত্র অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দিতে সেবা ফাউন্ডেশন রোল মডেল হিসেবে কাজ করে যাচ্ছে। সেবা ফাউন্ডেশন একদিকে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবার পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তার তৈরিতে কাজ করছে। রোগীদের দ্রুত সেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক যুগোপযোগী সকল আধুনিক চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার ফলে "সেবা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার" এর কর্মতৎপরতা অত্র এলাকায় যথেষ্ট প্রশংসনীয় ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আরাফাত, রোজিনা আকতার, মোঃ নুরুল আমিন, খোরশেদ আলম, আবু তৈয়ব সওদাগর, মোঃ জিয়াউল ইসলাম চৌধুরী, মুজিবুর রহমান সিকদার, সানজিদা আকতার রুহি, মোঃ নুরুল ইসলাম, ডাঃ মোঃ আবু ইউসুফ, ডাঃ সুভাষ কান্তি দাশ, এনামুল রায়হানসহ হাসপাতালের পরিচালক, শেয়ারহোল্ডার ও কনসালটেন্টবৃন্দ।
রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত
ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত
ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) : সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited